ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্প চালু

২৮ মার্চ, ২০২০ ১৮:৪৩  
করোনা ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসায় অনলাইনে শুরু হয়েছে ‘ফ্রি ভার্চুয়াল মেডিকেল ক্যাম্প’। ফেসবুক পেজ থেকে এই সেবা দিচ্ছেঅনলাইন ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বেস্ট এইড। করোনা ভাইরাসের কারণে চলমান অচলাবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য অনলাইনে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর এ জন্য প্রতিষ্ঠানটির ১৫ জন জুনিয়র এবং ১৭ জন সিনিয়র ডাক্তার সাত দিন ২৪ ঘণ্টাই নিয়োজিত রয়েছেন। ১১জন ডাক্তার মিলে গত ৭দিনে এখন ৭০০জনেরও বেশি মানুষকে অনলাইনে ফ্রি সেবা দিয়েছেন। আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের গ্রুমিং স্টেজে থাকা এই প্রতিষ্ঠানটি ২০ মার্চ থেকে এই সেবা দেয়া শুরু করেছে।